আখাউড়া দিয়ে ট্রানজিট পন্য যাবে মঙ্গলবার ভারতের ত্রিপুরায়

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী মঙ্গলবার  ট্রানজিট পন্য যাবে ভারতের ত্রিপুরায়। ইতিমধ্যে কোলকাতা থেকে স্টিল বোঝাই একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে।
সংশ্লিষ্টরা জানায়, গত বৃহস্প্রতিবার বিকালে ৫৫৬ মেট্রিক টন স্টিল পাইপ বোঝাই এমভি গালফ-৩ নামে একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে পৌছেছে। জাহাজটি নৌবন্দরের পাশে কামাল মিয়ার ঘাটে অবস্থান করছে।বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ পরিদর্শক মো: শাহ আলম জানায়,  শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়নি।

এদিকে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে আগামী মঙ্গলবার সকালে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান।  আরো জানিয়েছেন, কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৩ ফেব্রুয়ারি জাহাজটিতে স্টিলের পাইপ লোড করা হয়। প্রায় ১৬ দিন পর গত বৃহস্প্রতিবার জাহাজটি আশুগঞ্জের কামাল মিয়ার ঘাটে এসে ভেড়ে।

কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশি ট্রাকে করে আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব পাইপ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম