রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে লজ্জার হার উপহার তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ৬ মার্চ শ্রীলংকায় গড়াচ্ছে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজ। সেখানে খেলতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে শেষ প্রস্তুতিটা দারুণ হলো তামিম ইকবালের। উমর আকমলের সঙ্গে শতরানের জুটি গড়ে জেতালেন পেশোয়ার জালমিকে। তাদের শতরানের ওপেনিং জুটিতে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্সকে ১০ উইকেটে হারিয়েছে দলটি।

১০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একপ্রান্তে সতর্ক শুরু করেন তামিম। অপরপ্রান্তে ত্রাস ছড়ান আকমল। ফলে জয়ের বন্দরে নোঙর করতে বেগ পেতে হয়নি পেশোয়ারকে। দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে ১৩.৪ ওভারেই জয় তুলে নেয় দলটি। ৩৫ বলে ৪ চারে ৩৭ রান করে অপরাজিত থাকেন তামিম। আর ৪৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন আকমল।

এদিন উইকেট না পেলেও বেশ কিপটে ছিলেন মোস্তাফিজ। ২ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১০ রান।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে লাহোর কালান্দার্স। তবে কখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত পেশোয়ারের বোলারদের আগুন ঝরানো বোলিংয়ে ১৭.২ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় লাহোর। দলের হয়ে ১৭ বলে ৪ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩০ রান করেন ফখর জামান।

লাহোরকে গুঁড়িয়ে দিতে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন হাসান আলি ও লিয়াম ডসন। প্রত্যেকেই শিকার করেছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নিয়ে তাদের সমর্থন যোগান ওয়াহাব রিয়াজ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ