,

সাকিবকে ছাড়াই রোববার শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছে বাংলাদেশ

news-image

বাংলাদেশের টি- টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই নিদাহাস ট্রফিতে অংশ নিতে রোববার দুপুর ১টায় শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় উড়াল দিবে বাংলাদেশ। গত সপ্তায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিদাহাস ট্রফিতে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে। ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের আঙুলে চোট পান টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

চোটাক্রান্ত সাকিবকে কেন স্কোয়াডে রাখা হয়েছিল, সেটি নিয়ে সংবাদ মাধ্যমে বিসিবির কর্মকর্তারা একাধিকবার কথাও বলেছিলেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বিসিবির অপারেশন্স কমিটির চেয়্যারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছিলেন, সাকিব শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় সিরিজে সাকিব প্রথমদিকের দুই একটি ম্যাচে খেলতে পারবে না। তারপরেও তাকে দলে রাখা হয়েছে তার বর্তমান পুর্নবাসন প্রক্রিয়ায় চিকিৎসক যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী সাকিব ত্রিদেশীয় সিরিজের শেষদিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবে।

কিন্তু অবশেষে শঙ্কাটাই সত্যি হলো। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ত্রিদেশীয় এ সিরিজটি আগামী ৬ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে। আর ৮ মার্চ ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লঙ্কা মিশন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে