রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিবিয়ান লিগে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ

news-image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। আর ৭০ হাজার ডলারে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশের টি-টোয়েন্টির ফেরিওয়ালা সাকিব সিপিএলের শুরুতে খেলেছিলেন বার্বাডোজের হয়ে। প্রথম আসরে বল হাতে চমক দেখান সাকিব আল হাসান। ৮ ম্যাচে নেন ১১ উইকেট। এর মধ্যে এক ম্যাচে রেকর্ড ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। তবে ৬ ইনিংসে ব্যাট হাতে করেন ২২ রান। মাঝে গত দুই মৌসুমে ছিলেন জ্যামাইকা তালাওয়াহসের দলে। এবার আবার ফিরলেন পুরনো দলে।

সাকিবের বদলি হিসেবে গত আসরে কিছু সময় জ্যামাইকাতে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির হয়ে ৪ ইনিংসে ব্যাট করে করেন ১১ রান। আর বল হাতে ৩ ইনিংসে ১১ ওভার করে নিয়েছিলেন ৩ উইকেট।

বৃহস্পতিবার রাতে লন্ডনে বসেছিল সিপিএলের আসছে আসরের নিলাম। বার্বাডোজে সাকিবের সতীর্থ হচ্ছেন হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথ, জেসন হোল্ডাররা। আর সেন্ট কিটসে রিয়াদ পাচ্ছেন ক্রিস গেইল, কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইস, বেন কাটিংয়ের মত তারকা সতীর্থদের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ