,

আশুগঞ্জে পৌঁছেছে ভারতীয় ৫শ ৫৬ মেট্রিকটন স্টিল বোঝাই জাহাজ

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতীয় ৫শ ৫৬ মেট্রিকটন স্টিল পাইপ বোঝাই এমভি গালফ-৩ নামে একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। তবে কাগজপত্র জটিলতা, শুক্র ও শনিবার বন্ধের দিন হওয়ায় জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু করা হয়নি।

বৃহস্পতিবার বিকালে এমভি গালফ-৩ নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরের পাশে কামাড় পট্টি কামাল মুন্সির ঘাটে এসে ভিড়েছে। প্রয়োজনীয় মাশুল দিয়ে কাগজপত্রসহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন লোডিং এর দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো. নুরুজ্জামান।

তিনি আরো জানান, কলকাতার হলদিয়া বন্দর থেকে ১৩ ফেব্রুয়ারি জাহাজটিতে ভারতীয় স্টিল পাইপ লোড করা হয়। পরে প্রায় ১৫ দিন পর জাহাজটি গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আশুগঞ্জে কামাড় পট্টি কামাল মুন্সির ঘাটে এসে ভিড়ে। কাষ্টমস সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশী ট্রাক ব্যবহার করে পাইপগুলি আখাউড়া বন্দর হয়ে আগরতলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে