,

আশুগঞ্জে তিন বেকারীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : নোংরা পরিবেশে খাবার রাখাসহ বিভিন্ন অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জ বাজারে তিনটি বেকারিতে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার ভুমি শাহিনা আক্তার ও র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে ।

আশুগঞ্জ বাজারে নোংরা পরিবেশ ও খাবারের মান অক্ষুন্ন না রাখার কারনে প্রথমে আরাফাত বেকারিকে ৭০ হাজার টাকা, আনন্দ বেকারিকে ৪০ হাজার টাকা ও রাসেল বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় র‌্যাবের-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের উপপরিচালক চন্দন দেবনাথসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার সাংবাদিকদের জানান, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য এই তিন বেকারীকে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। এছাড়াও বেকারীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে তাদের দুই মাস সময় দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে