নাসিরনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ বুধবার(২৮ ফেব্রুয়ারি)নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী এই মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান । ‘মেধাই সম্পদ, বিজ্ঞান প্রযুক্তিই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলা উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়ার্ডের আয়োজন করা হয়েছে। অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বি.এম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুল রহমান,কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,বিজয়লক্ষী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৃথ্বিশ রঞ্জন পোদ্দার,প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুর রহিম। পরে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও গণিত অলিম্পিয়ার্ডের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল স্থান পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম