,

টাকার লোভে বাবা-মাকে অ্যাসিড খাওয়াল ছেলে

সম্পত্তির লোভ। তার জেরে মা-বাবাকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের জানকী নগরে। বৃহস্পতিবার রাত থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ওই দম্পতি। গতকাল শনিবার তাদের মৃত্যু হয়। অভিযুক্ত দেবানন্দকে গ্রেফতার করেছে পুলিশ।

৩৩ বছর বয়সী দেবানন্দ পেশায় ট্যাক্সিচালক। দীর্ঘদিন ধরেই সম্পত্তির জন্য বাবা রামূর্তি ও মা লক্ষ্মী বাইয়ের উপর অত্যাচার চালাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে দেবানন্দের ছোট ভাই যোগানন্দ।

মৃত রামূর্তি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তার পেনশনের টাকা হাতানোর জন্য বেশ কিছুদিন ধরেই ছেলে দেবাবন্দ তাদের উপর অত্যাচার চালচ্ছিল। বৃহস্পতিবার সে বাড়ি বিক্রি করার জন্য বাবার উপর চাপ সৃষ্টি করে। রামূর্তি তাতে রাজি না হওয়ায়, দেবানন্দ বাবা ও মায়ের মুখে জোর করে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মা-বাবাকে হাসপাতালে ভর্তি করেন যোগানন্দ।

দেবানন্দকে আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস