,

মানববন্ধন ও সংবাদ সম্মেলন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কর্তৃক প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলণ করেছে লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ। আজ বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়াম্যান শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, জেলা যুবলীগের আহ্বায়ক শাহনুর ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা প্রয়াত সাংসদ লুৎফুল হাই সাচ্চুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। মানববন্ধনে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মানবন্ধনশেষে সংগঠনটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলণ করে কটূক্তির জোড়ালো প্রতিবাদ জানান।

প্রসঙ্গত গত ১৮ ফেব্রুয়ারী সার্কিট হাউজে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এক সূধী সমাবেশে কটূক্তি করে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মুক্তিযুদ্ধকালীন ৩ নং সেক্টরের গেরিলা উপদেষ্টা প্রয়াত এ সংসদ সদস্যকে নিয়ে নিন্দনীয় আলোচনা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে