রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

news-image

ওয়েস্ট ইন্ডিজকে হারাল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে উজ্জীবিত আফগানিস্তান এবার হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। মঙ্গলবার হারারেতে প্রস্তুতি ম্যাচে দৌলত জাদরানের হ্যাটট্রিকে সহজ জয় তুলে নিয়েছে আফগানরা।

এশিয়ান দলটি পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে ডিএল-মেথডে ৩৫ ওভারের ম্যাচে ২৯ রানের জয় পায়। আগামী ৪-২৫ মার্চ জিম্বাবুয়ের মাটিতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব।

বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার। প্রথমে ব্যাটিং করে গুলবুদ্দিন নঈবের ৩৮ বলে ৪৮ রানে ভর করে আফগানিস্তান ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে।

পরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪০ রান। জবাবে ক্যারিবীয়দের ইনিংস ২৬ দশমিক ৪ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায়। তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন। এরপর জাদরান পরপর তিন বলে শিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল ও কার্লোস বার্থওয়েইটের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন।

টিনএজ লেগ স্পিনার রশীদ খান ইনজুরি আক্রান্ত আজগার স্তানিকজাইয়ের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৩ দশমিক ৪ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে আফগানদেন জয় নিশ্চিত করেন রশীদ।

মঙ্গলবার অপর অনুশীলন ম্যাচে নেপাল ৫ উইকেটে সংযুক্ত আরব আমিরাতকে, নেদারল্যান্ড ৮ উইকেটে হংকংকে এবং স্কটল্যান্ড ৭ উইকেটে পাপুয়া নিউ গিনিকে হারিয়েছে।

এছাড়া স্বাগতিক জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার অনুশীলন ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

সংক্ষিপ্ত স্কোর (বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার)

আফগানিস্তান: ১৬৩-৯, ৩৫ ওভার (গুলবুদ্দিন নঈব ৪৮: শেলডন কটরেল ৩-৪৩)

ওয়েস্ট ইন্ডিজ: অলআউট ১১০, ২৬.৪ ওভার (এভিন লুইস ৩৬: জারদান ৪-২৬)

ফল: আফগানিস্তান ২৯ রানে জয়ী (ডিএল মেথড)

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ