বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পেইন

news-image
মাজহারুল করিম অভি : বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে সারাদেশে মাসব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টুয়োন্টিফোর ডটকমের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে  গতকাল দুপুরে ‘জাতিসংঘে বাংলা চাই’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার গবেষক ও ভাষা সৈনিক মুহাম্মদ মুসা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর আবদুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সাংবাদিক মনজুরুল আলম ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,‘বাংলা ভাষার যে উৎপত্তি, বাংলা ভাষার যে ব্যাঞ্জনা, বাংলা ভাষার যে প্রয়োগ, বাংলা ভাষার যে ব্যাখা সেটি অন্যান্য ভাষা থেকে হাজার গুণ সমৃদ্ধ। একমাত্র ভাষা বাংলা যার জন্য বিশ্বের বুকে বাঙালি জাতিকে রক্ত দিতে হয়েছে। ১৯৯৯ সালে ইউনেস্কো শুধু-শুধুই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়নি। শুধু সংখ্যা ও গুণগত মান বিচার করে নয়, বাংলা ভাষা সবদিক থেকে সমৃদ্ধ বলেই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল’।
জাতিসংঘের প্রতি প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, শতাংশ হিসেবে ভাষাকে যাচাই করার সুযোগ নেই। আরবিকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা হলে বাংলাকে কেনো অন্তর্ভূক্ত করা হবে না। জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে অবশ্যই অর্ন্তভূক্ত করতে হবে। এটি এখন শুধু বাংলাদেশিদের নয়, পুরো বাঙালি জাতির দাবি হয়ে উঠেছে। মায়ের ভাষা রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল এরকম ইতিহাস কেবল বাঙালি জাতিই সৃষ্টি করেছিল। এ জাতির কারণেই বাংলাকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজকে আমরা সকলে মিলে ভোটাভোটির পাশাপাশি যদি বাংলা ভাষার চর্চা করি, গবেষণা করি, জার্নাল লিখি, বই লিখি এবং বাংলাকে বিশ্বের বুকে প্রচারের চেষ্টা করি তাহলেই আমরা সফল হতে পারবো।
অনুষ্ঠানের শুরুতেই জাতিসংঘে বাংলা চাই ক্যাম্পেইন নিয়ে একটি ভিডিওচিত্র প্রজক্টেরের মাধ্যমে প্রদর্শিত হয়। অনুষ্ঠান  পরিচালনা করেন সাংবাদিক মোঃ মনির হোসেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবির সমর্থনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল