রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং: ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। আর এই সিরিজে দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। কিন্তু লঙ্কানদের বিপক্ষে আঙুলে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেনি সাকিব আল হাসান। আর সেই প্রভাব পড়েছে তার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও।

সাকিবকে হটিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন বাঁহাতি ওই ওপেনার। ৩৯০ রেটিং নিয়ে অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে শীর্ষে ওঠেছেন ম্যাক্সওয়েল। ৩২৬ রেটিং নিয়ে এরপরই অবস্থান সাকিবের।

ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিাতে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মোস্তাফিজুর রহমান একই ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওঠেছেন সপ্তম স্থানে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে সাকিব রয়েছেন দশম স্থানে।

এদিকে রশিদ খান টি-টোয়েন্টিতে একধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে রয়েছেন সবার উপরে। একই ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ