টেইলরের সেঞ্চুরিতে কিউইদের দুর্দান্ত জয়
স্পোর্টস ডেস্ক : রস টেইলরের সেঞ্চুরি ও টম লাথামের ৭৯ রানের উপর ভর করে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেল স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারীদের দেয়া ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাপটিল, মুনরো ও উইলিয়ামসনরা দ্রুত ফিরে গেলেও দলের হাল ধরেন টেইলর ও লাথাম। এ জুটির ১৭৮ রানই মূলত জয়ের স্বপ্ন দেখায় কিউইদের।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে লাথাম ৭৯ রানে থামলেও দমানো যায়নি টেইলরকে। শেষ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস শেষ করেন ১১৩ রানে। ১১৬ বল মোকাবিলা করে এ রান করতে তিনি মারেন ১২টি চারের মার।
শেষ দিকে ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন মিশেল শার্টনার। মাত্র ২৭ বল মোকাবিলা করে দুই চার এবং চারটি বিশাল ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৪৫ রানে। নিউজিল্যান্ড তুলে নেয় উইকেটের দুর্দান্ত এক জয়। ইংল্যান্ডে পক্ষে কুরান, স্টোকস ও জো রুট তুলে নেন ২টি করে উইকেট।
এর আগে দিবা-রাত্রির ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। দলের পক্ষে ব্যাট হাতে জোস বাটলার ৭৯ এবং জো রুট ৭১ রান করেন। কিউইদের পক্ষে বোল্ট, শান্টনার ও শোদি ২টি করে উইকেট নেন।
এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত আগামী ২৮ ফেব্রুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর:
ফল: ৩ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
ইংল্যান্ড ইনিংস: ২৮৪/৮ (৫০ ওভার)
(জ্যাসন রয় ৪৯, জনি বেয়ারস্টো ৪, জো রুট ৭১, ইয়ন মরগ্যান ৮, জস বাটলার ৭৯, স্টোকস ১২, মঈন আলী ২৮,ওয়াকেস ১১,উইলি ১১, টম কুর্যা্ন ০; বোল্ট ৬৪/২, স্যান্টনার ৫৪/২, ইশ সধি ৬৩/২)
নিউজিল্যান্ড ইনিংস: ২৮৭/৭ (৪৯.২ ওভার)
(মার্টিন গাপটিল ১৩, কলিন মুনরো ৬, কেন উইলিয়ামসন ৮, রস টেইলর ১১৩, টম লাথাম ৭৯, হেনরি নিকোলাস ০, কলিন ডি গ্র্যান্ডহোম ২,স্যান্টনার ৪৫* ,সাউদি ৮*; উইলি ২৬/১, স্টোকস ৪৩/২, ওয়াকেস ৪০/২)
প্লেয়ার অব দ্য ম্যাচ: রস টেইলর











