বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

news-image
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে নূর আলম- (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ  উঠেছে।  ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামে। নূর আলম সোহাতা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মৃতের পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে নূর আলমের সাথে একই  গ্রামের শাহজালাল এবং খলিল মিয়ারর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল  নূর আলমকে তার ঘরে ঢুকে  ধরে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃতের স্বজনেরা অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে নূর আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন  বলেন, হাসপাতালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল