বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের লাশ উদ্বার

news-image

তৌহিদুর রহমান নিটর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যাক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গছে। নিহতের নাম নূরে আলম (৪৫)। সে সুহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্বজনদের অভিযোগ নূরে আলমের সাথে একই গ্রামের শাহজালাল ও খলিলের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল নূরে আলমের বসত ঘরে ঢুকে তাকে টেনে হিচড়ে নিয়ে যায়।

পরে তারা তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, লাশ মর্গে রাখা আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

এর আগে বিজয়নগরে ধানের জমি থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুুপুরে উপজেলার পত্তন এলাকায় একটি বিলের রোপনকৃত ধানের জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনারস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। তবে লাশের নাম -পরিচয় জানাতে পারেনি কেউ ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আরর্শাদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক