নির্বাচনের জন্য কাউকে ঘর থেকে ডেকে আনা হবে না-  ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে শেখ হাসিনার সরকারের অধীনে। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে আনা হবে না। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঘোলখার রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে ঘোলখার গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘মওদুদ আহমেদ নাকি বলেছেন খালেদা জিয়া একদিন জেলে থাকলে প্রতিদিন বিএনপির ১০ লাখ ভোট বাড়ে। আমি বলি আপনার একেক দিন একেক কথায় প্রতিদিন বিএনপি’র ১০ লাখ ভোট কমে।

শেখ সিরাজুল ইসলাম মনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির। পরে মন্ত্রী আখাউড়া বনগজ সড়কের একটি ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম