,

কসবায় স্কাউট দিবস পালিত

news-image
আনোয়ার হোসেন উজ্জল,কসবা : কসবায় স্কাউটের জনক রবার্ট স্টিফেনশন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েলের ১৬১ তম জন্মদিন উপলক্ষে জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপ স্কাউট দিবস ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্হপতিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট কসবা উপজেলার সভাপতি হাসিনা ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা উপপরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার।

ওডিপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউট কমিশনার আয়েশা আক্তার ও সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী। জেনেটিক কম্পিউটার একাডেমীর প্রতিষ্ঠাতা সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্কাউট মো. হাসান মিয়া, আকরাম হোসেন, শরিফুল ইসলাম তুহিন, ফাত্তাহ মাহমুদ নিহাল, আল সাইফ, আরহাম, মেরাজুল আশেক, রফিকুল আলম চৌধুরী প্রমুখ।

পরে প্রধান অতিথি ২৮ জন স্কাউটকে বিভিন্ন সময়ে অর্জিত সনদপত্র, ব্যাজ ও অ্যাওয়ার্ড তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে