রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে সৈয়দ নওশাদ উল্লাহ নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করে গণমাধ্যমে বিবৃতি দেয় নাসিরনগর উপজেলা বিএনপি। বহিষ্কৃত নওশাদ ওই উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে অভিযোগ ছিল সৈয়দ নওশাদ উল্লা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আওয়ামী লীগ প্রার্থীর প্রচরণায় নওশাদের ছবি দেখা গেছে। এরই প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে বিভিন্ন প্রচার প্রচারণা ও গণসংযোগ করে আসছিলেন যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়ায় নিয়মিত প্রচারতি হয়েছে। এতে আমাদের দলের ভাবমূর্তি ব্যাপক ভাবে নষ্ট হচ্ছে।

তবে এ ব্যাপারে বক্তব্য জানতে সৈয়দ নওশাদ উল্লাহর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল