,

এবার লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে বল হাতে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে টি-টোয়েন্টি সিরিজে ঘটল পুরো উল্টো ঘটনা। প্রোটিয়া ব্যাটসম্যানরা ঝড় তোলার জন্য যেন চাহালকেই বেছে নিলেন।

বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৬৪ রান দিয়েছেন চাহাল। পাননি কোনো উইকেটও। আর তাতেই টি-টোয়েন্টিতে ভারতীয় কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান দিয়ে রেকর্ড গড়েছিলেন দিয়েছিলেন পেসার জোগিন্দার শর্মা।

এক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে চাহালের সামনে আছেন শুধু দুজন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থি ৬৯ ও ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট দিয়েছিলেন ৬৮ রান।

এছাড়া, গত সপ্তাহে দুজন বোলার চাহালের মতো ৬৪ রান দিয়েছেন- অকল্যান্ডে একই ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ও নিউজিল্যান্ডের বেন হুইলার। ৬৪ রান দেওয়ার ‘কীর্তি’ আছে আরও দুজনের- ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে