রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার আনন্দ মাটি করল আইসিসি !

news-image

নিউজিল্যান্ডকে বুধবার অকল্যান্ডে ফাইনালে হারিয়ে দেখার মতো উৎসব শুরু করল অস্ট্রেলিয়া দল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের আনন্দের সাথে জড়িয়ে ছিল কখনো না পাওয়া এক অর্জনের স্বাদ।

ইডেন পার্কের উৎসবরত দলটি জানত, তারা প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হয়ে গেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিই কয়েকদিন আগে হিসেব নিকেশ করে এই কথা জানিয়েছিল। কিন্তু এদিন সংশয় দেখা দেয় ফাইনালের পর। পরে আইসিসি জানায়, একটা ভুল হয়ে গেছে। আসলে পাকিস্তান এখনো ১ নম্বরে। অস্ট্রেলিয়া ভগ্নাংশের ব্যবধানে ২ নম্বরেই রয়ে গেছে!

ট্রান্স-তাসমান ট্রফির শুরুতে আইসিসির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিশ্ব মিডিয়ায় এসেছিল সংবাদটি। বলা হয়েছিল, এই আসরে অপরাজিত থেকে শিরোপা জিততে পারলে অস্ট্রেলিয়া প্রথমবার এক নম্বর হয়ে যাবে টি-টুয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে। সেই অনুযায়ী উৎসব হলো অস্ট্রেলিয়া দলের। বিশ্ব মিডিয়ায় তাদের এক নম্বরে উঠে যাওয়ার খবর হলো।  বার্তা সংস্থা এএফপির করা সংবাদ থেকে পাঠককে অস্ট্রেলিয়ার ১ নম্বর হওয়ার খবর দিল।

কিন্তু এরপরও আইসিসির ওয়েব সাইটে পাকিস্তানকে কেন এক নম্বর দেখাচ্ছে? কেনই বা পয়েন্ট বাড়লেও অস্ট্রেলিয়া দুই নম্বরে?

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ