আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কসবার  দু’দিন ব্যাপী বই মেলার উদ্বোধন

news-image
আনোয়ার হোসেন উজ্জল,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রতিভা সাংস্কৃতিক সংগঠন ও খাড়েরা ছাত্র যুব সংগঠনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিন ব্যাপী বই মেলায় উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  শহীদ সন্তান খ্যাতিমান সাংবাদিক ও লেখক নাদীম কাদির।
বই মেলায় মো.সোলেমান খান রচিত কাব্যগ্রন্থ ‘দ্রোহ’ ও লোকমান হোসেন পলা রচিত ‘ডিজিটাল সংসার’ নামক উপন্যাসের মোড়ক উন্মোচন করেন নাদীম কাদির। বই মেলা উদ্বোধন করেন খাড়েরা মোহাম্মাদিয়া উচচ বিদ্যালয়ের সভাপতি ও ঢাকাস্থ কসবা সমিতির সভাপতি মো.সেলিম মাস্টার।
বিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার মো.ওবায়েদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন  সহকারী পুলিশ কমিশনার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাই টিভি’র জেলা প্রতিনিধি মো.কাউসার ইমরান, খাড়েরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শাহআলম, শিক্ষিকা মাছুমা গুলশান।
স্বাগত বক্তব্য রাখেন লোকমান হোসেন পলা। খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মো.সাইমন, খাড়েরা ইউনিয়ন ছাত্র যুব সংগঠনের সভাপতি মো.তারেক রহমান, সাধারন সম্পাদক নোমান আবেদীন ও মিজানুর রহমান। মেলায় ৭টি স্টল স্থান পায়।
দুদিন ব্যাপী বই মেলা উপলক্ষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় ১২৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে স্কুল ভিত্তিক মোট ৩০০ ছাত্র-ছাত্রীকে বই উপহার দেয়া হয়। মেলায় সারাদিনই ছিলো হাজার হাজার লোকের সমাগম, মেলা উপলক্ষে, গান ,কবিতা, নৃত্য পরিবেশন করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম