রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রশিদ খান এবার ইতিহাসের পাতায়

news-image

রশিদ খান। আফগান লেগ স্পিনার। মোহাম্মদ নবীর পর আফগানিস্তানের সবচেয়ে আলোচিত তারকা তিনি। তবে নবীর ছায়া নন, রশিদ খানের কারণেই নবী এখন ঢাকা পড়ে যান। আর যাবেন না বা কেন, তার জাদুকারি বোলিংয়ে যে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেন। এই তো কিছুদিন আগের কথা, আইপিএলের নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মধ্যে প্রথমে লড়াই শুরু হয়। এরপর সেখানে যুক্ত হয় প্রীতি জিনতার কিংস ইলিভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ম্যাচ কার্ড ব্যবহার করে ৪ কোটির রশিদ খানকে ৯ কোটি রুপিতে দলে টানে তার পুরোনা দল সানরাইজার্স হায়দরাবাদ। সেই রশিদ এবার সবচেয়ে কম বয়সে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠলেন।

১৯ বছর ১৫৩ দিন বয়সী রশিদ খান আজ মঙ্গলবার আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে রশিদ এক লাফে ৮ ধাপ এগিয়ে এই বিশ্ব রেকর্ড গড়েন সময়ের আলোচিত এই স্পিনার। তার রেটিং পয়েন্ট এখন ৭৮৭। একই পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। তারও রেটিং পয়েন্ট ৭৮৭।

তবে রশিদ খান শুধু বোলার হিসেবে নন, ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় ৪ নম্বরে রয়েছেন এই আফগান ক্রিকেটার। এই ক্যাটাগরিতে শীর্ষে যথারীতি বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ