২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে র্যাবের মহড়া
মঙ্গলবার বিকালে র্যাবের বিভিন্ন টিম কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে টহলসহ বিভিন্ন শহীদ মিনারে সতর্ক পাহাড়ায় থাকতে দেখা গেছে।
অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত নামাদামি হোটেল-রেস্তোরা গুলোর সামনেও অবস্থান নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক চন্দন কুমার দেবনাথ ও সহকারি পরিচালক এএসপি জুনাঈদের নেতৃত্বে সতর্কতা অভিযান অব্যহত রয়েছে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক চন্দন কুমার দেবনাথ জানান, সারাদেশে র্যাব অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রয়েছে।











