কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের নবনির্মিত শহীদ মিনার মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৩(সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আর্শাদ, ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জিতু মিয়া প্রমুখ।











