রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফিকে টি–টোয়েন্টিতে ফিরতে বলবেন নাজমুল

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছর শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই এ সংস্করণকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টসের সময়ও একই কথা জানিয়েছিলেন। ওয়ানডে অধিনায়কের টি-টোয়েন্টি-অধ্যায় শেষ বলেই মনে করা হচ্ছিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসানের অনুরোধে কাজ হলে মাশরাফিকে আবারও দেখা যেতে পারে টি-টোয়েন্টিতে!

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ দল। দুই ম্যাচের এ সিরিজের ছয় নতুন মুখকে খেলানোই বলে দেয় পরীক্ষিত খেলোয়াড়ের অভাবে ভুগছে টিম ম্যানেজমেন্ট। অভিষিক্তদের মধ্যে কেউ ভালো করলে তবু একটা আশা থাকত, কিন্তু নতুনেরা কেউই আহামরি কিছু করতে পারেননি। দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকেও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। বিসিবি কি এ অবস্থা কাটিয়ে উঠতেই মাশরাফিকে ফেরানোর কথা ভাবছে? দলকে চাঙা করতে মাশরাফির উপস্থিতি তো পরীক্ষিতই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য এসব নিয়ে কোনো কথা বলেননি। ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনি মাশরাফিকে ফেরাতে চান। বিসিবি সভাপতি অবশ্য ব্যাপারটি পুরোপুরিই ছেড়ে দিতে চান মাশরাফির ওপরই, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে অনুরোধ জানাব। নতুন বলে আসলে সে বাংলাদেশের সেরা বোলার। তাই তাকে ফেরাতে চাইছি। তবে সবকিছুই নির্ভর করছে তার মতামতের ওপর।’

বল এখন মাশরাফির কোর্টে। তিনি কীভাবে খেলবেন, সেটা তাঁর একান্তই নিজস্ব ব্যাপার। তবে ত্রিদেশীয় সিরিজে মাশরাফি ফিরলে সেটা হবে দারুণ এক কাকতাল—গত বছর প্রেমাদাসায় খেলেছিলেন শেষ টি-টোয়েন্টি। ফিরলে সেই প্রেমাদাসায়ই শুরু হবে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়!

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ