,

আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে ১৪৬ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে আফগানিস্তান। যেন আফগানিস্তানের কাছে দাঁড়াতেই পারলো না এক সময়ের শক্তিশালী দল জিম্বাবুয়ে।

দুবাইর শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেয় মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি (৭৬) ও রহমত শাহ (৫৯)। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।

কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। ১ উইকেটে ১৪২ থেকে হঠাৎ ধসে আফগানিস্তানের স্কোর পরিণত হয় ১৭৭/৭। সেখান থেকে দলকে আড়াই শ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রশিদ খান ও শরাফউদ্দিন আশরাফের। শেষমেষ ২৪১ রান করে তারা।

আফগানদের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলটি ৩২.১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর।

১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। দুটি করে উইকেট নেন আশরাফ ও মোহাম্মদ নবি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে