বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সদ্য বিবাহিত এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে এই ঘটনাটি ঘটে।

তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেনি কেউ। নিহত নববধূর নাম জোনাকি আক্তার (২০)। সে উপজেলার দক্ষিন ইউনিয়নের হিরাপুর গ্রামের মোঃ মজনু মিয়ার ছেলে কাজী পলাশের স্ত্রী।

পুলিশ ও প্রতিবেশিরা জানান, জোনাকির সাথে পলাশের বিয়ে গত জানুযারী মাসে। এর আগে সে একটি বিয়ে করেছিল।

সোমবার রাতে তার বসত ঘরে জোনাকির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আখাউড়া থানার (ওসি) তদন্ত মো: আরিফুর আমিন বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি