,

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

news-image
আখাউড়া প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকার পার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে গত শনিবার ও রোববার বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। এতে করে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সেখানকার ব্যবসায়ীরা শনিবার ও রোববার পণ্য আমদানি বন্ধ রাখার কথা জানায় আমাদেরকে। এর ফলে এ দু’দিন বন্ধ থাকার পর সোমবার সকালে পাথর রফতানির মধ্য দিয়ে বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে