রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতিকে অপমানের জবাব দিলেন গাপটিল!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে তাকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪৯ বলে শতরান হাঁকিয়ে সেই অপমানের যেন বদলা নিলেন মার্টিন গাপটিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন পার্কে টি-টোয়েন্টিতে গাপটিলের ব্যাট থেকে এল ৫৪ বলে ১০৫ রানের বিস্ফোরক ইনিংস।

যদিও নিউজিল্যান্ড জিততে পারেনি। তবুও গাপটিল মন জয় করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। গাপটিলের ইনিংসের পরেই শুরু হয়ে যায় প্রীতি জিন্টার প্রতি ট্রোলিংয়ের বন্যা।

আসলে গত মাসে বেঙ্গালুরুতে আইপিএল’র নিলামে প্রীতি জিন্টাকে খুবই সক্রিয় দেখিয়েছিল। নিলামের টেবিলে প্রীতি প্রায় প্রত্যেক ক্রিকেটারকেই পাওয়ার জন্য ঝাঁপাচ্ছিলেন। তাই সুন্দরী প্রীতিই শিরোনামে উঠে এসেছিলেন নিলামে।

আইপিএলে গাপটিলকে হারানোর ‘রাগ’ তাই প্রীতির উপর উগরে দিতে চেয়েছেন ক্রিকেট সমর্থকরা। কিছুদিন আগেই মাইকেল ভন বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, গাপটিলের মতো ব্যাটসম্যানের আইপিএলে অবিক্রীত থাকা বেশ অবাক করার মতো।

আইপিএলে কোনও দল গাপটিলকে না নিলেও, তাকে আসন্ন লিগে দেখা যেতেই পারে। যদি কোনও ক্রিকেটারের চোট লাগে, তাহলে তার পরিবর্ত হিসেবে গাপটিলকে নিতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি। যাই হোক, গাপটিলকে দলে না নেওয়ার জন্য এখন তোপের মুখে আপাতত প্রীতি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ