রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গাপটিল সাইক্লোনের’ পরও নিউজিল্যন্ডের এমন হার!

news-image

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ সাইক্লোন বয়ে গেল! আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মুনরোর তাণ্ডবে ২৪৩ রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। সেঞ্চুরি হাঁকালেন গাপটিল। তারপরেও ডেভিড ওয়ার্নার-আর্চি শর্টের দুর্দান্ত ওপেনিং জুটিতে ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া!

ট্রান্স-তাসমান সিরিজের আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিং তাণ্ডব চলিয়ে ১০.৪ ওভারে ১৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন গাপটিল আর মুনরো। ৫৪ বলে ৬ চার ৯ ছক্কায় ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গাপটিল। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মুনরো ছিলেন আরও ভয়ংকর। সেঞ্চুরি না পেলেও খেলেন ৩৩ বলে ৬ চার ৬ ছক্কায় ৭৬ রানের ইনিংস। এছাড়া আর কেউ বড় রান করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে কিউইদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৪৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার এবং আর্চি শর্ট। অজিদের ইনিংসে কোনো সেঞ্চুরি না থাকলেও দুই ওপেনারই হাফ সেঞ্চুরি হাঁকান। ওয়ার্নার ২৪ বলে ৪ বাউন্ডাই আর ৫ ওভার বাউন্ডারিতে ৫৯ আর ৪৪ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন শর্ট। ৮.৩ ওভারে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১) আর অ্যারন ফিঞ্চের (১৪ বলে ৩৬*) ব্যাটে ৭ বল বাকী থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ