,

আখাউড়ায় প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান

news-image
আখাউড়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রবাসীদের তৈরী সংঘঠণ “আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের” অর্থায়নে আজ শুক্রবার বিকাল  ৩টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের মোট ৩৮ জন প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান করেন সংগঠনটি।
লিটন ভূইয়ার সঞ্চালনায় লন্ডন প্রবাসী নাহিদুল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মুখলেসুর রহমান, মামুন মিয়া, হারুণ মিয়া, জুয়েল জয়, ইসহাক মিয়া সহ প্রবাসী কল্যাণ সংঘের সদস্য, সেচ্ছা সেবক, ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের যুগ্ন-সাধারণ সম্পাদক জুয়েল জয় বলেন গত ১৩ ই জানুয়ারী হীরাপুর শহীদ নোয়াব উচ্চ বিদ্যালয় মাঠে আখাউড়া দক্ষিণ ইউপির বাসিন্দা  ৯২ জন হত দরিদ্র, শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করেন সংগঠণ টি, পরে ২১ শে জানুয়ারী দক্ষিণ ইউনিয়নের হীরাপুর কুড়িপাইকা রেজিষ্টার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ ইউনিয়নের প্রাণ কেন্দ্রের ৪ টি মাদ্রাসার  ছাত্রদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন সংগঠনটি।
প্রবাসী কল্যাণ সংঘের প্রচার সম্পাদক মোঃ দ্বীন ইসলাম খাঁন বলেন, মানবতা, সেবা, দেশ প্রেম, এই তিনটি বাক্য কে মনে প্রাণে ধারণ করে আমরা প্রবাসীরা দেশের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদিও আমরা শুধু দক্ষিণ ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেছি। ভবিয্যতে এই জনকল্যাণ মূলক কাজটি
আমাদের আরো ব্যাপক আকারে করার ইচ্ছা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে