রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপুরায় নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দর আমদানী-রপ্তানী ২ দিন বন্ধ 

news-image

আখাউড়া প্রতিনিধি ভারতের ত্রিপুরা রাজ্যসভার নির্বাচন উপলক্ষে ১৭ – ১৮ ই ফেব্রুয়ারি

আজ শনি ও আগামীকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার  অাখাউড়া স্থলবন্দরে অামদানি রপ্তানি- বন্ধ থাকবে।
অাখাউড়া স্থলবন্দরের অামদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

স্হল বন্দর সূএ আরও জানায়, এসময় দু দেশের পার্সপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতীয় ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত জানানোর পর নোটিশের মাধ্যমে ব্যবসায়ীদের বিষয়টি অবগত করা হয়েছে।  তবে  (১৯) ফেব্রুয়ারি সোমবার থেকে যথারীতি  অামদানি রপ্তানি স্বাভাবিক থাকবে।

এ জাতীয় আরও খবর