রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টুয়েন্টিতে আজ ব্যাট হাতে নেমেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন সৌম্য সরকার। লঙ্কান বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে মাত্র ৩২ বলে ৫১ রান করেন তিনি। ইনিংসে ৬টি চারের সাথে দুটি ছক্কা মারেন সৌম্য। তবে তার ইনিংস শেষ হয় মেন্ডিসের বলে এলবি হয়ে।

পরে তিন বলের ব্যবধানে দুই উইকেট হারায় বাংলেদেশ দল। এরপর বাংলাদেশের হাল ধরেন মুশফিক। তার সাথে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে চতুর্থ উইকেট জুটিতে আসে ৭৩ রান। ইসুরু উদানার বলে স্কুপ করতে গিয়ে ব্যক্তিগত ৪৩ রানে আউট হন অধিনায়ক। ৩১ বলে সমান সংখ্যক ২টি করে চার-ছক্কায় এ রান করেন তিনি।

তবে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন মুশফিক। দলকে বড় সংগ্রহ এনে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিটি ঠিকই তুলে নিয়েছেন তিনি। ৪৪ বল মোকাবেলা করে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ রান করে অপরাজিত থাকেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর বাংলাদেশ পায় ৫ উইকেটে ১৯৩ রানের লড়াকু সংগ্রহ- যা এ সংস্করণে নিজেদের দলীয় সর্বোচ্চ।

কিন্তু শ্রীলঙ্কা ব্যাটিং তাণ্ডবে দিশে হারা বাংলাদেশ। শ্রীলঙ্কা ব্যাটিং তাণ্ডবে ১৬.৪ বলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। থিসারা পেরেরার ১৮ বলে ৩৯ আর ২৪ বলে ৪২ রানের ধ্বংস লিলায় জয় তুলে নেয়। বৃহস্পতিবার মিরপুরে টাইগারদের হারতে হলো ৬ উইকেটে। ২০ বল হাতে রেখে জিতে যায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশ গড়েছিল তাদের দলীয় রেকর্ড। এ রেকর্ড সংগ্রহের ম্যাচে হারার কারণ জানালেন মাহমুদউল্লাহ।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বললেন, আমার মনে হয় ১০-১৫ রান কম পড়ে গেছে আমাদের। আমাদের আসলে ২০০ এর বেশি রান করা উচিৎ ছিল। মুশি ৩ নম্বরে নেমে বদলে গেল। তবে সৌম্য ও জাকিরের দেওয়া শুরুটা ভালো ছিল।

তবে প্রতিপক্ষ যে ভালো খেলেই জিতেছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। যদিও আমরা যথেষ্ট চাপ দিতে পারিনি। আরিফ এবং অন্যরা থাকায় ব্যাটিংয়ে আমাদের গভীরতা ছিল। কিন্তু বলের লেঙথ ঠিক রাখতে পারিনি।

১৮ তারিখ সিলেটে দ্বিতীয় ও শেষ ম্যাচ। ওটার দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ, আশা করি সিলেটে গিয়ে মৌসুমটা ভালোভাবে শেষ করতে পারবো।

এ জাতীয় আরও খবর

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত