দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কে আর্থিক সহায়তা করলেন জেলা প্রশাসক
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন প্রতিনিয়ত মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে নানাভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভদ্রগাছা গ্রামের পাবনা জেলার সরকারি শহীদ বুলবুল কলেজের দ্বাদশ শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ শাহাদত হোসেন কেও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধার্থে আর্থিক অনুদানের জন্য বৃহস্পতিবার জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে আবেদন করলে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, তাৎক্ষনিক দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
শাহাদত হোসেন যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের মাধ্যমে উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করছেন জেলা প্রশাসক।











