ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দেশের মাটিতে বছরের শুরুটা ভালভাবেই করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে খারাপটাও দেখে ফেলেছে টাইগাররা।
তবে ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের শিবিরে ধাক্কা দিয়েছে ইনজুরি। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। মাঠে নামতে পারেননি সেরা ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে চার তরুনের। আফিফ, জাকির, নাজমুল এবং আরিফুল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছে আজ। দলীয় ৪৯ রানে ও ব্যক্তিগত ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির হাসান। মাঠে নেমেছেন মুশফিকুর। সৌম্যকে সাথে নিয়ে গড়েছেন বড় পার্টনারশিপ।৫১ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। ক্রিজে এসে থিতু হওয়ার আগেই দূর্ভাগ্যজনক আউট হন অভিষিক্ত আফিফ।
দুই ভাইরার জুটিও ভালোভাবেই মোকাবেলা করছে লঙ্কান বোলারদের। ৩০ বলে ৫১ রানের জুটি গড়ে এখনো ক্রিজে আছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। ৪৭ বলে ৭৩ রানের এ টি ভাঙেন ইসুরু উদানা। এরপর নামেন সাব্বির রহমান। তবে ভালো কিছু উপহার দেওয়ায আগেই ২ বলে ১ রান করে ফিরে যান।
১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির। সৌম্য ৫১ রানে ও আফিফ ০ রানে। ৪৩ রানে ফিরে যান অধিনায়ক। মুশফিক ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। গুনাথিলাকা, উদানা, ও পেরেরা ১টি করে এবং জিভান মেন্ডিস ২ টি উইকেট নেন।











