শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারে হামলা, সন্ত্রাসীর বাবা আটক

Crimeচাঁদার দাবিতে ব্রাহ্মণবাড়ীয়ায় সংখ্যালঘু পরিবারে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী মহসিনের বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে পৌর এলাকার পাইকপাড়ার দাসপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সদর থানা পুলিশের তালিকাভুক্ত আসামি মহসিন মিয়া-(২৬) প্রায়ই হুমকি-ধমকি দিয়ে রাম গোপাল চক্রবর্তীর কাছ থেকে দফায়-দফায় চাঁদা আদায় করেন।  পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিতও করেননি।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মহসিন আবারও তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা জানালে মহসিন এবং তার সহযোগিরা উত্তেজিত হয়ে রাম গোপাল চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যের ওপর হামলা করেন। এতে রাম গোপাল চক্রবর্তী, তার স্ত্রী শিখা চক্রবর্তী ও মেয়ে রিপা চক্রবর্তী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এসময় তারা হুমকি দিয়ে যায়, চাঁদা না দিলে রাতে আগুন দিয়ে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে।

হামলায় আহত রিপা চক্রবর্তী বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কখন কি হয় এনিয়ে চরম দুঃচিন্তায় আছি।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসী মহসিনের বাবাকে আটক করা হয়েছে। মহসিন ও তার সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা