বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপ-নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র দাখিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকালে (১৪ ফেব্রুয়ারি)মনোনয়নপত্র শেষ দিন প্রার্থীরা দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা নিবার্চন অফিসে সহকারী রির্টানিং অফিসার শফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামীলীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের মিানর প্রতীকের আবুল কাসেম মো. আশরাফুল হক। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এই সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ১৩ মার্চ মঙ্গলবার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।