প্রতিবন্ধীরা এখন আর বোঝা নয় দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন-ডেপুটি স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ও বন্ধু তোমাকে চাই এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ ফেস্টিবাল অফ ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপলস ২০১৮ অয়োজন করা হয়।

বুধবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর বোঝা নয়। তারা সমাজ তথা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। তাই বিশ্ব ভালবাসা দিবসে প্রতিবন্ধিদের জন্য ভালবাসার যে আয়োজন করা হয়েছে তা অনুকরণীয়। এবাবে প্রতিবন্ধীদের জন্য ভালবাসা ছড়িয়ে পড়ুক সারা দেশে।

বর্ণাঢ্য এই আয়োজনে সেলিব্রটি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার কায়সার হামিদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই মামুন, চিত্রনায়ক ফারুক, অভিনেত্রী মেহের আফরোজ শাওন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দু’দেশের প্রতিবন্ধি, হিজড়া এবং অন্ধশিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম