রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ

news-image

• পরশু শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। 
• চোটে পড়া সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

এক দিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু। অথচ বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কে, সেটাই জানা যায়নি আজ বিকেল পর্যন্ত। অবশেষে অধিনায়কের নাম জানিয়েছে বিসিবি। টেস্টের মতো টি-টোয়েন্টিতেও নেতৃত্বের ভার মাহমুদউল্লাহর কাঁধে।

আঙুলের চোট থেকে সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান যে থাকছেন না, সেটি অনেকটাই নিশ্চিত। সাকিবের জায়গায় কে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন, সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। আজ বিকেলে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম ইকবাল। অধিনায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাধারণত ম্যাচের আগের দিন। আজ তামিম চলে আসায় অনেকে দুই-দুইয়ে চার মিলিয়েছেন, বাঁহাতি ওপেনারের অন্তত অধিনায়কত্ব করা হচ্ছে না। সেটিই হলো। সন্ধ্যায় বিসিবি জানিয়েছে, সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

অধিনায়কের নাম অনুমোদন করতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে কালই তামিম ও মাহমুদউল্লাহর নাম পাঠানো হয়েছিল। চিকিৎসার জন্য বিসিবি সভাপতি এই মুহূর্তে ইংল্যান্ডে। তাঁর অনুমোদনের পরই জানিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহর নাম।

সাকিব না থাকায় শুধু অধিনায়কশূন্যই নয়, বাংলাদেশ টি-টোয়েন্টি দলটা বাঁহাতি স্পিনার-শূন্য হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে তাই ডাক পড়েছে অভিষেকের অপেক্ষায় থাকা নাজমুল ইসলামের। ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার আজ বিকেলেই যোগ দিয়েছেন অনুশীলনে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন ও নাজমুল হোসেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ