ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে আ.লীগের মনোনয়ন চান মোস্তফা কামাল
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্চারামপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন চান সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে বাঞ্চারামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল।
এসময় লিখিত বক্তব্যে তিনি জানান, বাঞ্চারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামের সন্তান গোলাম মোস্তফা কামাল ১৯৭৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। এরআগে ১৯৭৬ সালে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ছিলেন। ১৯৭৯-৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের সাধারন সম্পাদকও ছিলেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন- ছাত্রলীগের একজন সক্রিয় নেতা হিসেবে তিনি যখন রাজপথ কাপাচ্ছিলেন তখনই জাসদ ছাত্রলীগ ও বিএনপি’র চোখের কাটা হয়ে যান। নানা হুমকী আসে তার ওপর। একপর্যায়ে দেশ ছেড়ে আমেরিকা চলে যান। সেখানে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে তিনি শক্ত ভিত্তির ওপর দাড় করান।
তিনি ১৯৮৮-৯৭ সালে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। মোস্তফা কামাল জানান ২০০১ সাল থেকে বাঞ্চারামপুরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন তিনি। সে সময় বিএনপি ক্ষমতায় এলে বাঞ্চারামপুরে আওয়ামীলীগকে মাঠ পর্যায়ে শক্তিশালী করতে সবচেয়ে বেশী সময় দেন তিনি।
গোলাম মোস্তফা কামাল বলেন, সৎ,আদর্শবান নেতার অভাব এবং সঠিক নেতৃত্ব না থাকায় পিছিয়ে পড়েছে বাঞ্চারামপুর। আর এজন্যে এই উপজেলার মানুষ নেতৃত্বের পরিবর্তন চাচ্ছে। মানুষের সেই আশা আকাঙ্খার বাস্তবায়ন ঘটাতে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন চান।আশা করি অতীত কর্মকান্ডের উপর বিবেচনা করে দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে ।











