বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে ৩য় মেঘনা সেতু নির্মানে মতবিনিময় সভায় -ক্যা.তাজ

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ সোমবার সকালে ক্যা.তাজ অডিটোরিয়ামে ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা সেতুর উপর ৩য় মেঘনা সেতু নির্মানের সম্ভ্যাবতা যাচাই প্রকল্পের অধীন এক মতবিনিময় সভা স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশর্^বর্তী মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআই সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন।

সভাপতির বক্তব্যে ক্যা.তাজ বলেন,-‘শেখ হাসিনার সরকার কেবল স্বপ্ন দেখান না,স্বপ্ন বাস্তবায়ন করেন। ২.৮কি:মি:দৈর্ঘের ৩য় মেঘনা সেতুর প্রাথমিক কাজের জন্য একনেকে ৪০ কোটি টাকা বরাদ্ধ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যতোদ্রুত সম্ভব ব্রীজটির কাজ শুরু করতে।প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুটি চালু হলে নারায়নগঞ্জের ভূলতা হতে আড়াইহাজার,বাঞ্ছারামপুর,নবীনগর,হোমনা,মুরাদনগর,কসবা ও আখাউড়ার প্রায় দেড় কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।আখাউড়া হতে ঢাকায় পণ্য নিতে বর্তমান সময়ের চেয়ে সাড়ে ৩ ঘন্টা সময় সাশ্রয় হবে।ঢাকা-চট্রগ্রামের বিকল্প সড়ক হিসেবে ব্যবহ্নত হবে সেতুটি’’।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,নবীনগর ও বাঞ্ছারামপুরের ইউএনও যথাক্রমে মোহাম্মদ মাসুদ এবং মো.শরিফুল ইসলাম,বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা ও ৩য় মেঘনা সেতু বিভাগের প্রকল্প পরিচালক মো.তোফাজ্জল হোসেন,সাবেক যুগ্মসচীব ও উপজেলা চেয়ারম্যান মো.সিরাজুর ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো.সামসুল হক,বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম ভূইয়া বকুল,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা,ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা,পৌর যুবলীগের সভাপতি কামাল আহমেদ,ভিপি বিল্লাল,আল আমীন মেম্বার প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা