রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমন অদ্ভুত ঘটনাও ঘটতে পারে ক্রিকেটে!

news-image

২২ গজের খেলা ক্রিকেট মাঝে মধ্যে এমন সব বিস্ময়ের জন্ম দেয় যে হতবাক হতে হয়। আফগানিস্তান আর জিম্বাবুয়ের মধ্যে চলছে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচে ঘটল অবাক করা এক ঘটনা। দুই ম্যাচেই দুই দলের স্কোর এক। নিজেদের ইনিংসে একই সংখ্যক উইকেট হারিয়েছে দুই দল। এমনকী জয়-পরাজয়ের ব্যবধান পর্যন্ত এক!

নিঃসন্দেহে কাকতালীয় একটা ব্যাপার। কিন্তু বেশ মজার। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে রহমত শাহের ১১৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৩ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ১৭৯ রানে। আফগানিস্তান জিতেছিল ১৫৪ রানের বড় ব্যবধানে। একদিনের ব্যবধানে যে একই ফল জিম্বাবুয়ে ফিরিয়ে দিবে তা কি জানত আফগানরা?

দ্বিতীয় ম্যাচে ঠিক একই ঘটনা ঘটল। তবে জয়ী দলের নাম জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ঠিক ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান তোলে জিম্বাবুয়ে। ১২১ বলে ১২৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান ব্রেন্ডন টেইলর। জবাবে ঠিক ১৭৯ রানে অল-আউট হয়ে যায় আফগানিস্তান। জিম্বাবুয়ে জয় পায় ঠিক ১৫৪ রানের ব্যবধানে!

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ