রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতেও থাকছেন না সাকিব; জেনেশুনে দল ঘোষণা!

news-image

স্পোর্টস ডেস্ক : আড়াই দিনে ঢাকা টেস্ট বিশাল ব্যবধানে হারের দুঃসংবাদের পর একটি সুসংবাদ পেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু না, রাত পোহাতেই নতুন খবর এল। ইনজুরি আক্রান্ত সাকিব প্রথম ম্যাচ তো খেলতেই পারবেন না, দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তিনি!

টেস্ট সিরিজে সাকিবের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। দলের সেরা ব্যাটসম্যান কাম সেরা বোলারকে ছাড়া পদে পদে বিপদে পড়তে হয়েছে স্বাগতিকদের। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। অস্ত্রোপচার করাতে হয়েছে। গতকাল শনিবার টি-টোয়েন্টি দল ঘোষণার আগেই নাকি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানতেন যে, এই সিরিজেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ!

আজ রবিবার মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘শুনেছি এত স্বল্প সময়ে সে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারবে না। অন্তত ৭ দিন লাগবে। আশা করি, টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা খেলতে পারবে। যেহেতু সে এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক; বাকিটা তার সেরে ওঠার ওপর নির্ভর করছে।’

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গতকাল শনিবারই সাকিবের আঙুলের সেলাই কাটা হয়েছে। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে ব্যাপারে ডাক্তার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি। তারপরেও টি-টোয়েন্টি স্কোয়াডে তার নাম কেন? জবাবে নান্নু বললেন, ‘১৫ তারিখে সাকিব যে খেলতে পারবে না, সেটা তো জানতামই। প্রথম টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছি না। তবে পরেরটিতে প্ল্যান আছে তাকে নিয়ে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ