ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে জাপার প্রার্থী রেজোয়ান আহমেদ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হলেন রেজোয়ান আহমেদ । এ আসনে জাতীয় পাটির দলীয় প্রার্থী হিসেবে আজ শনিবার জাপা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,জাতীয় সংসদের ২৪৩নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লক্ষ ৭ হাজার ৯শ’ ৯৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ৬ হাজার ৮‘শ ৮৭ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১ হাজার ১‘শ ১০ জন।

উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৪ র্ফেরুয়ারি বুধবার,বাছাইয়ের ১৬ র্ফেরুয়ারি শুক্রবার,প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৩ র্ফেরুয়ারি শুক্রবার এবং ভোট গ্রহণ ১৩ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম