রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন যারা

news-image

লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচে আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসান।

চোটের কারণে দুই ম্যাচ টেস্ট সিরিজ না খেলতে পারলেও চোট সেরে টি-টোয়েন্টির মধ্যে দিয়ে দলে ফিরলেন অধিনায়ক সাকিব। এছাড়াও টি-টোয়েন্টির দলে রয়েছে নতুন পাঁচ মুখ।

তারা হলেন-আফিফ হোসেন, জাকির হাসান, আরিফুল হক, আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান।  এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আবু হায়দার রনি।

অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন সাতজন। তারা হলেন-ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ভাল করেও টি-টোয়েন্টি দলে জায়গা পায়নি মুমিনুল হক। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। দুইটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায়।

বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান-(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ