রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি ভেলকিতে আবাহনীর দ্বিতীয় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আবাহনীর হয়ে ব্যাট হাতে মাশরাফি ৫৪ বলে খেললেন ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস। যেখানে চারের মার ৩টি, ছক্কা ৫টি। আর বল হাতে ৯.১ ওভারে ২ মেডেনসমেত ৪৯ রান দিয়ে তুলে নিলেন ৪টি উইকেট। আর তাতেই ঢাকা প্রিমিয়ার লিগে টানা দুই জয় পেয়ে গেল দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

চমৎকার অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন মাশরাফি। নাজমুল হোসেন শান্ত ৫৫ ও মোসাদ্দেক হোসেনের ৪০ রানে ৪৯.৫ ওভারে ২১৭ রানে অলআউট হয় নাসির হোসেন ও তার দল।

যা টপকাতে গিয়ে মাশরাফির বোলিং তোপে ১৮১ রানে গুটিয়ে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেএসপির ৩ নাম্বার মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনীর বিপক্ষে বল হাতে কলাবাগানের হয়ে মুক্তার আলী ৩টি, যতিন সাক্সেনা, আবুল হাসান রাজু ও শাহাদাত হোসেন নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্যে খেলতে নামা কলাবাগানের কোন ব্যাটসম্যানই মাশরাফিদের বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেননি। মুক্তার আলী করেছেন সর্বোচ্চ ৪০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান এসেছে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।

বল হাতে আবাহনীর হয়ে মাশরাফি ৪টি, তাসকিন আহমেদ ৩টি এবং সাকলাই সজিব ও মোসাদ্দেক নিয়েছেন ১টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ