বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

news-image

মাজাহারুল করিম অভি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের টিএরোডের জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে  মিছিলটি স্টেশন রোড এলাকা প্রদক্ষিন করে।

মিছিল শেষে রেলওয়ে স্টেশন এলাকায় অনুষ্ঠিত পথসভায়  বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সভায় বক্তারা সরকারের সমালোচনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

সভায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, যুবদলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামিম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা