রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচন : ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামী লীগের মনোনয়ন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে ফরহাদ হোসেন সংগ্রাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এর মৃত্যুতে আসনটি ফাঁকা হয়। আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা