রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ্জাকের পর তাইজুলের আঘাত (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন ৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আব্দুর রাজ্জাক। আজ ম্যাচের দ্বিতীয় দিনে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসেও তিনিই প্রথম আঘাত হানলেন। ধারাবাহিকভাবে রান করে যাওয়া কুশল মেন্ডিসকে আজ ৭ রানেই এলবিডাব্লিউ করে দিলেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত অতিথিদের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। বাংলাদেশের থেকে তারা ১৮৪ রানে এগিয়ে।

এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২২২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অল-আউট হয় বাংলাদেশ। মাত্র ৪৫.৪ ওভার খেলতে পেরেছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই ভালো খেলতে থাকা উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসকে (২৫) বোল্ড করে দেন সুরঙ্গা লাকমাল।

মেহেদী মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু পারেননি। ৪৬ বলে ১৭ রান করা টাইগার অধিনায়ককে বোল্ড করে দেন ধনাঞ্জয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এই টেস্টে দলে ফেরা সাব্বির রহমান ৩ বলে ‘ডাক’ মেরে আউট হয়ে যান। একসময়ের হার্ডহিটার খ্যাত অভিজ্ঞ স্পিন জাদুকর আব্দুর রাজ্জাকও দীর্ঘদিন পর সুযোগ পেয়ে রান করতে পারেননি। ধনাঞ্জয়ার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে করেছেন মাত্র ১ রান।

সবার ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে লড়াই করছিলেন তরুণ অল-রাউন্ডার মেহেদী মিরাজ। এর মধ্যেই বোকার মত রান-আউট হয়ে যান তাইজুল ইসলাম। পরের বলেই মুস্তাফিজকে (০) বোল্ড করে দেন দিলরুয়ান পেরেরা। ১১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৭৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মেহেদী মিরাজ। এটাই বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ।

গতকাল বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনের শেষভাগে বাংলাদেশের যে ৪টি উইকেট গিয়েছে তাতে বোলারের কৃতিত্বের চেয়ে ব্যাটম্যানের দায় বেশি। দলীয় ৪ রানে ওভারে সুরঙ্গা লাকমালের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। পরের ওভারেই দৃষ্টিকটুভাবে রান-আউট হয়ে যান চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি করা মুমিনুল হক (০)। দলীয় ১২ রানে সেই লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে যান মুশফিকুর রহিম (১)।

http://www.channel-bd.com/channel.php?id=207

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা