বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রায়ে ব্রাহ্মণবাড়িয়ায় কড়া নিরাপত্তা, মাঠে আওয়ামীলীগ 

news-image
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্নস্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাবের টহল লক্ষ্য করা যায়।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্নমোড়ে অবস্থান নেয় আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রায় ঘোষনা হওয়ার পর পরই গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায়  আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে এক আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার।
এদিকে রায় ঘোষনার পর শহরের কালীবাড়ি মোড়ে মিস্টি বিতরন করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। রায় ঘোষনার পর জেলার কসবায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মিছিল বের করে। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আখাউড়া সকাল থেকেই মাঠে ছিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দুই শতাধিক মোটর সাইকেলের একটি বহর বিভিন্ন এলাকা টহল দেয়।
বিকেল  নাগাদ জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা